Ekbar Bolo, Uttam Golpo by Partha De [Hardcover]
Ekbar Bolo, Uttam Golpo by Partha De [Hardcover]
SKU:Y78KE9GHQJNZ
ISBN13: 978-81-96232-52-8
Hardcover Bengali book | Pages: 184
Humour, Satire, Fiction, and Anthology Adults
Author: Partha De | Published by: Boibondhu Publishers
Low stock
Replacement only - within 10 days
নাহ্, কেউ কখনও ‘উত্তমকুমার’ বলেনি। প্রিয় নারীও বলেনি। গড়পড়তা বাঙালি পুরুষের দুঃখ এটাই। তাদের সে-গুড়ে বালি দিয়ে গেছেন দুজন মানুষ। রবীন্দ্রনাথ আর উত্তমকুমার! দুজনেই এমন একটা স্ট্যান্ডার্ড সেট করে গেছেন, যা প্রায় অলঙ্ঘ্য। তাই বাঙালি পুরুষ গাদা গাদা কবিতা কিংবা গল্প-উপন্যাস লিখেও তৃপ্ত হতে পারে না, ভ্যালিডেশন না-পাওয়া কাঁচুমাচু মুখে পাঠককে ডেকে ডেকে অনুনয়-বিনয় করে, “একবার বলো, উত্তম গল্প।”
এই বইতে সিরিও-কমিক, ডার্ক কমেডি, হিউমার ও স্যাটায়ারধর্মী আটটি বড়োগল্প আছে। রূপে-গুণে তারা উত্তমকুমার নয়, উৎকর্ষ ও সাহিত্যগুণেও তারা রবীন্দ্রনাথ নয়। তবুও লেখক হেঁকে-ডেকে পাঠকের দরবারে আর্জি রেখে যায়, “একবার বলো, উত্তম গল্প”। ছিঁচকাঁদুনে লেখকের কথায় পাত্তা দেওয়ার দরকার নেই। স্রেফ গল্পগুলো পড়ে ফেলুন। আর পড়ে ভালো না-লাগলে, সোশ্যাল মিডিয়ায়, বাসে-ট্রামে, অফিসে, বাড়িতে বা খাটের তলায় যেখানে লেখককে খুঁজে পাবেন, ধরে উত্তমমধ্যম দিয়ে দিন।
Share
![Ekbar Bolo, Uttam Golpo by Partha De [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/Y78KE9GHQJNZ.jpg?v=1755287454&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.